ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন ঢাকা ধানমন্ডি আবাসিক এলাকায় অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে অংশ নিয়েছেন ৭০০ জন কর্মী ও স্বেচ্ছাসেবক।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এ আয়োজন করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব, মো: রেজাউল মাকছুদ জাহেদী এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিএসসিসি প্রশাসক জনাব, মো: শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থানা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও ধানমন্ডি সোসাইটি এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।