বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

লাশ ফেলে পালানোর সময় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লামিয়া (২০) নামে এক গৃহবধূর লাশ সড়কে ফেলে পালানোর সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন স্বামী ও শাশুড়ি।
গতকাল রবিবার (২০ এপ্রিল) এলাকাবাসী তাদের আটক করে রূপগঞ্জ থানায় সোপর্দ করেন। এর আগে শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, নিহত লামিয়ার স্বামী শাওন অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন।
তিনি জানান, এ ঘটনায় লামিয়ার বাবা আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।