ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বনদস্যুর একটি বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছেন কোস্ট গার্ড ও নৌবাহিনী, আর এ ঘটনা সুন্দরবনের। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও নৌ বাহিনী। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া বনদস্যু বাহিনীর সদস্যরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়।
বনের ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাঁজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।