শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৭

পৌর ভবনে অগ্নিকাণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরনো পৌরসভা ভবনে। এ ঘটনায় টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত একটার দিকে পৌর সদরের পুরানো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আমাদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।