শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে এবং এতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী।
গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুলাহ আল মামুন এবং তিনি বলেন, ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ১৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।