শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৪

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে বরিশালের পটুয়াখালীতে মেডিকেল কলেজ হাসপাতালের সাময়িক সময়ের জন্য আউটডোর সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশালের পটুয়াখালীর হাসপাতালের আউটডোরের গেইট বন্ধ করে প্রধান ফটকে এ কর্মসূচি শুরু করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই ডাক্তার শামিম আল আজাদকে ওএসডি করে মহাখালীতে সংযুক্ত করার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন। এতে আউটডোরে কিছু সময়ের জন্য চিকিৎসা সেবা বিঘ্নিত হয়।
কর্মসূচি চলাকালে ইন্টার্ন চিকিৎসক মো. সবুর ও শামিয়া রহমান ইমতি জানান, গত ১৪ এপ্রিল হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন হওয়ার পূর্বেই ‘মিথ্যা অভিযোগে’ ডাক্তার শামিম আল আজাদের সাময়িক বহিস্কার প্রত্যাহার করতে হবে। সুষ্ঠু তদন্ত সম্পন্ন হওয়ার মাধ্যমে দোষী ব্যক্তির বিচার নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসে চিকিৎসক, নার্স এবং ভর্তিরত রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।