বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবু (২৪) নামের এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত ইউনিয়ন রংছাতির মুন্সিপুর গ্রাম থেকে উদ্ধার করেছেন পুলিশ। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি জনাব, মুহাম্মদ ফিরোজ হোসেন।
জানা গেছে, বাবু মুন্সিপুর গ্রামের মো. রাজুর মিয়ার ছেলে। ঢাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো।
ছুটিতে বাড়ি এসেছিলো। আজ মঙ্গলবার সকালে ওই গ্রামেরই পুরাতন পাড়ার একটি মেহগনি গাছের ডালে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠায়।
ওসি জনাব, মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে।