শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩২

আগুন লাগার ঘটনা ঘটেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে ফুলের ৮টি টিনশেড দোকান পুড়ে গেছে ঢাকা শাহবাগে। গতকাল শনিবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা নেভাতে সক্ষম হন। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করেন ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, গতকাল শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সম্ভবত বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।