শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪০

আতশবাজি ফোটাতে গিয়ে বরিশালের পটুয়াখালীতে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদের চাঁদরাতে সন্ধ্যার পর বরিশালের পটুয়াখালীতে আতশবাজি ফুটাতে গিয়ে পৃথক স্থানে দুইজন আহত ও ১ জন নিহত হয়েছে। গতকাল ৩০ মার্চ রাত ৮:৩০ এর সময়ে পৃথক স্থানের দুইজন কিশোর ও একজন শিশু আহত হয়ে পটুয়াখালী ২৫০ সয্যা বিশিষ্ট হসপিটালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমরা অবগত আছি তবে নিহত অথবা আহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে আতশবাজি ফুটানো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এ ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।