ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রুতগামী ট্রাকের চাপায় সাতক্ষীরায় জোবাইদা ইয়াসমিন নামের এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, শামিনুল ইসলাম জানান, গতকাল রবিবার সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার দিক থেকে ব্যাটারি চালিত ভ্যানযোগে মামা আরিফুল রানার সাথে জোবাইদা ইয়াসমিন কুশখালি ছয়ঘরিয়া যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক যশোর সড়কে যাওয়ার সময় মাধবকাটির কাছে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে তরুণী জোবাইদা ইয়াসমিন (১৮) নিহত হয়।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা শিবনগরের ইবাদুল ইসলামের মেয়ে।
নিহত তরুণীর মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।