সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৩

জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর শাহজাহানপুরে বিপুল পরিমাণ জাল টাকাসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. রুবেল বিশ্বাসকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) ঢাকা শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল বিশ্বাস নড়াইলের লোহাগড়া থানার বসুপটি এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৯৯টি জালনোট জব্দ করা হয়েছে।
র‍্যাব-৩ জানায়, গতকাল শুক্রবার গোয়েন্দা তথ্যর ভিত্তিতে শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. রুবেল বিশ্বাসকে ১ হাজার ৯৯টি জালনোটসহ (১ লাখ ৯ হাজার ৯০০ টাকা) গ্রেফতার করে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল।