বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৪

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা সাভার প্রেসক্লাবের। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা সাভার থানা রোডের মুক্তির মোড় এলাকায় অবস্থিত প্রেসক্লাবের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু।
ইফতার মাহফিলে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া স্বাগত বক্তব্য দেন। সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. রেফাতউল্লাহ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি প্রমুখ।