সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩

মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবিতে সমাবেশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬ মাস নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন শ্রমিকরা।
ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে র‍্যালি বের করেন নারী শ্রমিকরা।
সমাবেশে বক্তারা বলেছেন, মাতৃত্বকালীন ছুটি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ৬ মাস, পোশাক খাতের জন্য ৪ মাস। আবার অনানুষ্ঠানিক খাতে ছুটির বিষয়ে কিছুই বলা হয়নি। বৈষম্যহীন বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি সবার জন্য একই হোক।
তারা বলেন, আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় না রেখে শ্রমিকের সংজ্ঞা সঠিকভাবে বিবেচনা করা হয় না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা ৬ মাসের আইন করার দাবি জানান শ্রমিকরা।