সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩

ভ্রাম্যমাণ আদালতের ইটভাটায় অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ তিন ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন প্রশাসন, আর এ ঘটনা জয়পুরহাট সদর উপজেলায়। আক্কেলপুর উপজেলায় অনুমোদনহীন একটি ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, রাজীব কুমার বিশ্বাস।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।