সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৩

দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই পক্ষের গোলাগুলিতে খাগড়াছড়ির পানছড়ির দুর্গম দুদুকছড়া হাতিমারা এলাকায় এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র অনুসারে, এলাকায় আঞ্চলিক দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়।
সূত্র জানায়, গতকাল সোমবার পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম এলাকায় পাহাড়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে দুই পক্ষের কেউ হতাহত হয়নি।
তবে এ ঘটনায় হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমা (৪৫) নিহত হয়েছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. জসীম উদ্দিন জানান, পানছড়ির সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। রূপসী চাকমা (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নেটওয়ার্ক সংযোগ অত্যন্ত দুর্বল, তাছাড়া এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি।
তবে পরিবারটির সঙ্গে পুলিশ যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।