ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া সীমান্তের একটি বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করেছেন বিজিবি। বিজিবির দাবি উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
গতকাল শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল জনাব, মো. নাজমুল হাসান।
বিজিবি পরিচালক আরো জানান, এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একই সাথে জব্দ করা স্বর্ণের বারগুলো জমা দেয়া হয়েছে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে।