ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মো. মোরশেদুল আলম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) হাটহাজারী পৌর এলাকার মিরেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোরশেদ ওই উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
হাটহাজারী মডেল থানায় উপপরিদর্শক মো. শাকিল জানান, নিহত মোরশেদ প্লাম্বার মিস্ত্রি (পাইপ ফিটার) ছিলেন।
বুধবার তিনি মিরেরহাট এলাকায় একটি ভবনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।