ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় ১৫ জন অস্বচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পিছিয়ে থাকা নারীদের সামাজিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকালে কলাপাড়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় নারীদের চার মাসের সেলাই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষক জেসমিন বেগম জানান, ৩৫টি আইটেমে চার মাস প্রশিক্ষণ দেওয়া হবে।
এতে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের অতিদরিদ্র এবং অসহায় ও অস্বচ্ছল নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিরাজ, সাংগঠনিক সম্পাদক তানজিল জামান জয়, বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তমকুমার হাওলাদার, কালের কণ্ঠের কলাপাড়া প্রতিনিধি জসীম পারভেজ এবং দৈনিক ভোরের কাগজের কলাপাড়া প্রতিনিধি এস কে রঞ্জন প্রমুখ।