শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫১

বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক :‎ বিদ্যুতায়িত হয়ে লক্ষ্মীপুরের রায়পুরে জখম স্কুলছাত্রী মরিয়ম আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। মরিয়ম উপজেলার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি বলেন, গত ২২ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের ছাদের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে মরিয়ম আক্তার ও আফসা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় বার্ন ইউনিটে পাঠান চিকিৎসকরা। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মরিয়ম আক্তারের মৃত্যু হয়।