সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৬

তাপমাত্রা কমেছে এবং নেই সূর্যের দেখা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উত্তরের জেলা দিনাজপুর শীতের দাপটে কাবু। কয়েকদিন ধরে নেই সূর্যের দেখা। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েকগুণ। ফলে বিপর্যস্ত জনজীবন।
এদিকে একদিনের ব্যবধানে দিনাজপুরে তাপমাত্রা কমেছে দুই অঙ্ক। আজ শুক্রবার সকাল ৬টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ আর গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার। আগের দিন বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।