সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫

শীতে জবুথবু জনজীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড়ে কমছে দিনের ও রাতের তাপমাত্রা এবং শীতে জবুথবু এ অঞ্চলের মানুষের জনজীবন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এরআগে বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। তাপমাত্রা বাড়ার একদিন পর আজ আবারো পঞ্চগড়ের তাপমাত্রা কমায় শীত জেঁকে বসেছে জেলায়।
জানা যায়, জেলায় তীব্র শীতে সকালে রাস্তায় লোকজন না থাকায় অনেকটাই শূন্য ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। তবে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপ বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি।