ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে শীত প্রবন পঞ্চগড় জেলা। গত টানা চার দিন ধরে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশার দাপট কমে আসলেও হিমালয় পাহাড় থেকে প্রবাহিত হিমশীতল বাতাসে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। দিনের বেলা রোদের কারনে শীত কম অনুভুত হলেও। বিকাল থেকে তীব্র শীত অনুভুত হচ্ছে।
এবার শীতে কাবু হয়ে পড়েছে এই জনপদের মানুষ। গত চার দিন ধরে পঞ্চগড়ে ১০ ডিগ্রীর নিচে তাপমাত্রা অবস্থান করছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।