শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৮

লাইনম্যানের মৃত্যু বিদ্যুতায়িত হয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আজাহারুল ইসলাম (৩০) নামের এক লাইনম্যান নিহত হয়েছেন, আর এ ঘটনা গোপালগঞ্জে। নিহত ওই লাইনম্যানের বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।
গতকাল বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে পল্লী বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হঠাৎ লাইনে বিদ্যুৎ চলে এলে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।