শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০১

কয়েক হাজার ছাড়িয়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮১ হাজার ৬৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৪২১ জনের। নভেম্বরের ১৮ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৬ জনের। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। এ সংখ্যা ১২ হাজার ২৯৯। তবে ডেঙ্গুতে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের। এই বয়সী ৪১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।