শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৮

দুই শিশুর মৃত্যু অগ্নিকাণ্ডে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডের কারনে অবুঝ দুটি শিশু টয়লেটে ঢুকেও শেষ রক্ষা পেল না, আর এ ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আর সেখানেই দগ্ধ হয়ে পড়ে রইলো তাদের দেহ। অগ্নিকাণ্ড দেখে বাঁচতে এরা দুইজনই দৌড়ে টয়লেটের ভিতরে আশ্রয় নেয়। সেখানেই আগুনের লেলিহানে দগ্ধ হয়ে পুড়ে যায়। মুমূর্ষ অবস্থায় তাদের দুইজনকে ঢাকায় বার্ন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যার পরে দুইজনই মারা যান।
এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে।
নিহতরা হলেন, রশিবপুরা গ্রামের সিদ্দিক মুন্সির ছেলে ইসমাইল মুন্সী(৪) ও তার নাতি ইয়াসিন মুন্সী(৩) এরা সম্পর্কে চাচা ভাতিজা। দুই শিশুর নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর মুন্সি জানান, আমার বাড়ি এই রসিবপুরা গ্রামে এমন ফুটফুটে দুটি শিশুর মৃত্যুতে আমরা গ্রামবাসী শোকাহত।
এদিকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ইসমাইল নামের শিশুর শরীরের ৯০% দগ্ধ এবং ইয়াসিন নামের শিশুটির ৭০% দগ্ধ হয়েছিল।