সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৬

গ্লুকোজ পরীক্ষা ক্যাম্পেইন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল বৃহস্পতিবার
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সারাদেশে একযোগে ৫ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী নিয়ে গ্লুকোজ পরীক্ষা ক্যাম্পেইন করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের থিম “ডায়াবেটিস ও সুস্থতা”। এই থিমকে সামনে রেখে, রেডিয়েন্ট সুইজারল্যান্ডের রোশ কোম্পানির অত্যাধুনিক মিটার অ্যাকু-চেক ব্যবহার করে প্রায় ৫৯ হাজার রোগীর ডায়াবেটিস পরীক্ষা করেন। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থতায় এর ভূমিকা সম্পর্কে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেন তারা।