শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩২

সম্পূর্ণ প্রত্যাহার শুল্ক-কর, পেঁয়াজ আমদানিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেঁয়াজ আমদানির ওপর থেকে শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বাজারে পণ্যটির দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনবিআর পেঁয়াজ আমদানিতে শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছেন। এতে বলা হয়, পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হলো। অর্থাৎ পেঁয়াজ আমদানিতে প্রযোজ্য মোট করভার ১০ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই প্রজ্ঞাপন জারির ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এখন আর কোনো ধরনের শুল্ক-কর থাকবে না। সংস্থাটি মনে করে, শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহার করায় দেশে পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়ে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং এটির মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।