শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০০

ডেঙ্গুতে চারজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু নিয়ে হাসপাতালে দেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৯২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৫, ঢাকা বিভাগে ১৮৮, বরিশালে ১০৭, চট্টগ্রামে ১৬৬, খুলনায় ১৩৯, রাজশাহীতে ৫২, ময়মনসিংহে ৪৫, রংপুরে ২০ ও সিলেটে ৫।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ২৪৭ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৩৩০ জন।