ডেইলি ক্রাইম বার্তা : আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাসের কারণে বারিশাল থেকে অবভ্যন্তরীণ রুটে এক তলা বিশিষ্ট লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে রাতে দূরপাল্লার লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এ দিকে বরিশাল আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় ডানার কারণে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। তবে শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক থাকবে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”