শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১১

অভিযানে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টাস্কফোর্সের বিশেষ অভিযানে আটটি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়, আর এ টাস্কফোর্স গঠিত হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে। গতকাল সোমবার পৃথক দুই বাজারে অভিযানে এ জরিমানা করা হয়।
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযানে পণ্যের ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এভাবে আরও কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জনাব, ইউসুফ হাসান এবং জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, শাহীদ ইশরাক। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রপ্রতিনিধি ও জেলা বিশেষ টাস্কফোর্সের অন্যান্য সদস্যবৃন্দ।