ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় ঢাকা রাজধানীতে আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এ কর্মসূচি শুরু হচ্ছে জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. জনাব, মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বলেছেন, নির্দিষ্ট আয়ের মানুষদের স্বস্তি দিতে প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ, পটল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, সরকার ঢাকা রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিম্ন-আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করবেন।