শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩১

বজ্রপাতে দুইজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে হালতি বিলের নাটোর ও নওগাঁ অংশের ভিন্ন এলাকায়।
আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুইজন হলেন, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে মো. মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান (৩০)।
নাটোরের নলডাঙ্গা থানার ওসি জনাব, মোস্তাফিজুর রহমান বলেন, সকালে হালতি বিলের নলডাঙ্গা অংশের ভেতর নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান খোলাবাড়িয়া এলাকার মোমিন হোসেন। সকালের কোনো একসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মোমিন হোসেন মারা যান। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
নওগাঁর আত্রাই থানার ওসি জনাব, সাহাবুদ্দীন বলেন, ভোরে হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান। সকাল ৮টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।