বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৬

বজ্রসহ বৃষ্টির আভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের ১৩ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, দুপুর ১টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।