শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৯

এক কৃষক নিহত বজ্রপাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সহিলপুর গ্রামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আমীর আলীর ছেলে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, আলমগীর বাড়ির পাশের জমিতে সবজির চারা রোপন করতে গিয়েছিলেন।
এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে তিনি জমিতেই লুটিয়ে পড়েন। পরে গ্রামের লোকেরা আলমগীরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ মোজাফফর হোসেন বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।