ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা মোহাম্মদপুরে মো. নাসির বিশ্বাস (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বেড়িবাধ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সাদেক খান কাঁচামালের আড়তের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় শাওন নামে এক যুবক আহত হয়েছেন।
নাসির বিশ্বাস মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালিগ্রামের বাসিন্দা। বর্তমানে ঢাকা রায়ের বাজার বারৈইখালী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
নিহতের বড় ভাই ইসলাম বিশ্বাস বলেন, তার ভাই নাসির নির্মাণাধীন কাজে লেবার সুপারভাইজারের কাজ করত। মূলত দিনমজুর ছিল। বিকেলে সে বাসা থেকে বের হয়ে ছিল। পরে সংবাদ পাই, ১০/১৫ জন সন্ত্রাসী তাকে কুপিয়েছে। পরে এসে তাকে গুরুতর আহত অবস্থায় পেয়েছি। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ষোঘণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ এবং তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।