ডেইলি ক্রাইম বার্তা : ভয়াভয় নদী ভাঙ্গনে কেড়ে নিয়ে গেছে বরিশাল জেলার মিরগঞ্জ উপজেলা ইউনিয়ন এলাকা বাসীর বসতভীটা, রাস্তাঘাট ও গবাদি পশু। অসহায় হয়ে পরেছে প্রায় কয়েক হাজার পরিবার। জানা যায় উপজেলা মিরগঞ্জে পাঁচ বছর ধরে এই ভয়াভয় নদীর ভাঙ্গন শুরু হয়, এই ভাঙ্গনে অনেক বসতভীটা, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখানের মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে পরেছে এবং রাস্তায় চলাচলের জন্য খুবই ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর। সেখানে দেখার মতন কেউ নেই, ওই এলাকার বাসিন্দা মোঃ করিম মিয়া বলেন, আমাদের এলাকার চেয়ারম্যান-মেম্বার কোন খোঁজ খবর নেয় না, মানুষজন রাস্তাঘাটে থাকে এবং ভাঙ্গনের কোন পরিবর্তন নাই দিনের পর দিন আমাদের বাড়িঘর ভাঙ্গনে নিয়ে যাইতাছে ভাঙ্গনে প্রায় বিলুপ্ত হয়ে যাইতাছে সবকিছু। এলাকার বাসিন্দা আঃ আলী হাওলাদার বলেন, এই নদীর ভাঙ্গনে কি অবস্থায় আছি মানুষ শুধুমাত্র চাইয়া চাইয়া দেখে, টাকা নাই পয়সা নাই কি খাই আর না খাই আর কিভাবে থাকি কেউ দেখার মত নাই। আর এ নদী ভাঙ্গনের প্রতিরোধ কবে হবে তা জানা নাই।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”