শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৪

ফুসফুস ক্যান্সারের টিকার পরীক্ষা শুরু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্বে প্রথম ফুসফুস ক্যান্সারের রোগীদের মধ্যে এমআরএনএ টিকার পরীক্ষা শুরু করেছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, টিকাটির পরীক্ষা সফল হলে তা হবে এক যুগান্তকারী উদ্ভাবন। এতে ক্যান্সার থেকে লাখ লাখ মানুষের জীবন রক্ষা পাবে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফুসফুসের ক্যান্সার বিশ্বে মৃত্যুর প্রধান কারণ।
প্রতি বছর এই ক্যান্সারের রোগে প্রায় ১.৮ মিলিয়ন (১৮ লাখ) মৃত্যু হয়। কারণ ফুসফুস ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছে গেলে এবং টিউমার বেশি ছড়িয়ে পড়লে রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। বিশেষজ্ঞরা এই নতুন টিকার মাধ্যমে শরীরকে নির্দেশ দেয়, ক্যান্সার কোষগুলোকে খুঁজে বের করে মেরে ফেলতে। এ ছাড়া তা আবার ফিরে আসতেও বাধা দেয়।
বিএনটি১১৬ নামের এই টিকা বানিয়েছে বায়োএনটেক। নন-স্মল সেল লাং ক্যান্সারের (এনএসসিএলসি) চিকিৎসার জন্য এই টিকা বানানো হয়েছে। ফুসফুসের এই ধরনের ক্যান্সারেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়। বিএনটি১১৬-এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপের ক্লিনিকাল ট্রায়াল ৭টি দেশের ৩৪টি গবেষণা কেন্দ্রে চালানো হবে।