শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৮

বহুতল ভবনে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বহুতল ভবনে আগুন লেগেছে ঢাকা রাজধানীর ধানমন্ডিতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে একটি ১০তলা ভবনের আটতলায় আগুন লাগার খবর পান তারা। এরপর তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।