ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অতিভারি বৃষ্টি হতে পারে ঢাকা রাজধানীসহ দেশের চার বিভাগে। সোমবার (১৯ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী বুধবার (২১ আগস্ট) সকাল ১০টার মধ্যে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সোমবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।