বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৩

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, আর এ ঘটনা চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। যার ফলে ঢুবে গেছে বসতবাড়ি, ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দারা। এরই মাঝে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে নোহান মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গজিনিয়া পাড়া এলাকায় এ শিশু মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নোহান মিয়া স্থানীয় আমিন হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, জেসমিন আক্তার বলেন, পুঁইছড়ি ইউনিয়নে এক শিশুর মৃত্যুর খবর স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে অবগত হয়েছি। প্রতিটি ইউনিয়নের খবর রাখছি।