মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৯

প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোট ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ২ ছাত্র প্রতিনিধিসহ ১৩ উপদেষ্টার শপথ গ্রহণ।
গণঅভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতার পরিবর্তনের তিনদিন পর বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু করেছেন শান্তিতে নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জনাব, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার।
কোটা আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সবার প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি জনাব, মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন ড. জনাব, মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ১৩ জন সদস্য বাকি সদস্য যারা শপথ গ্রহণে উপস্থিত হতে পারেননি তাঁরা পরে শপথ গ্রহণ করবেন।