শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৪

যুবক গ্রেফতার ধর্ষণ চেষ্টার অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রলোভন দেখিয়ে নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের আম বাগানে নিয়ে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মহরম আলী (২০) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মহরম আলী জেলার সিংড়া উপজেলার বিনগ্রামের সুমন আলী চাঁদের ছেলে।
স্থানীয়রা জানান, মহরম আলী উপজেলার মালিপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকালে সে প্রতিবেশী ওই মেয়েকে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের আম বাগানে নিয়ে যায়। পরে সেখানে ঝোপের আড়ালে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির কান্নায় পথচারীরা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
একই সাথে মহরম আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মুরমু জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।