বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৪

বজ্রপাতে তিনজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোলে। তাদের মধ্যে দুজন কৃষক ও একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলের দিকে নাচোলের নেজামপুর ও গোবরাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নাচোল থানার ওসি জনাব, তারেকুর রহমান সরকার ও সদর মডেল থানার ওসি জনাব, মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পরশ রায়ের স্ত্রী কমলা রায় (৩১), গোমস্তাপুর বাঙ্গাবাড়ী ইউনিয়নের মন্তাজ আলীর ছেলে উজ্জ্বল (৪৫), নাচোল সদর ইউনিয়নের আব্দুল আখেরের ছেলে উসমান গনি (৩০)।