শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৩

বন্যহাতির আক্রমণে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্যহাতির আক্রমণে কক্সবাজারের চকরিয়ায় আহত নারী জনু আরা বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত জনু আরা বেগম উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজী পাড়ার মো. হেলাল উদ্দিনের স্ত্রী।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার রাত ১১টার দিকে প্রাকৃতিক কাজ সারতে ঘরের বাইরে বের হয় জনু আরা বেগম।
এসময় দলছুট একটি বন্যহাতির সামনে পড়ে গলে হাতিটি শুঁড় দিয়ে আছড়ে গুরুতর আহত করে তাকে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যায় জনু আরা বেগম।