শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫

ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজবাড়ীর কালুখালীতে দুইজন হেলপার নিহত হয়েছে। আজ শনিবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খাজানগরের ফেলু হোসেনের ছেলে লিটন (৩২), ও রাজশাহীর চারঘাট থানার পিরোজপুর গ্রামের আনসার আলীর ছেলে আবিদুর (৩৫)।
স্থানীয়রা জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ট্রাকের দুইজন হেলপার নিহত হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি জনাব, হারুন অর রশিদ বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন হেলপারের মৃত্যু হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।