শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫

প্রাণ গেল সাপের কামড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাপের কামড়ে গোপালগঞ্জের মুকসুদপুরে আলমগীর মুন্সী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাড়ির পাশের মাঠে তাকে সাপে কাটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলমগীর মুন্সী গোপালপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, কী সাপে কেটেছে সেটা বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, বিষধর কোনো সাপে কেটেছে।
তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।