ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিছুটা বাড়ল ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম মাত্র ৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যার জুন মাসে দাম ছিল এক হাজার ৩৬৩ টাকা। গতকাল মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।