শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৮

এক যুবকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ ধরার বোটে ইঞ্জিন বসানোর কাজ করার সময় কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. একরামুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া একরাম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাছিম আলী সিকদার পাড়ার আবদুস শুক্কুরের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, রাতে ৭টার দিকে নিজের মাছ ধরার বোটে ইঞ্জিন বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় একরাম।
এসময় ঘটনাস্থলে মারা যায় তিনি।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন বিষয়টি নিশ্চিত করেছেন।