ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একদিনে পানিতে ডুবে রংপুরের মিঠাপুকুরে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল হতে বিকাল পর্যন্ত পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে আয়শা (৯), একই গ্রামের মুকুল মিয়ার ছেলে আয়াত (৯) ও বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা কুড়াড়পাড় গ্রামের এরশাদুল মিয়ার মেয়ে মিফতাহুল জান্নাত মাইশা (১)।
এসব তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্তত কর্মকর্তা (ওসি) জনাব, ফেরদৌস ওয়াহিদ।