শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৯

অগ্নিকাণ্ডে পুড়েছে দোকানসহ বসতঘর।

ডেইলি ক্রাইম বার্তা : অগ্নিকাণ্ডে পুড়েছে দোকানসহ বসতঘর, এ ঘটনাটি ঘটেছে বরিশাল বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বাজারে গতকাল শুক্রবার। বানারীপাড়া ফায়ার সার্ভিসের দলনেতা ও ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, উত্তরপাড় বাজারের একটি ফার্মেসি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পাশাপাশি টিনের তৈরি আটটি দোকান ও একটি বসতঘর মুহূর্তে পুড়ে গেছে। বানারীপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আনোয়ার হোসেন আরো জানান, অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন জাহান পলি।
উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে দশ হাজার টাকা করে নগদ অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”